আবদুল্লাহ ইবন উমার ইবন খাত্তাব
সাহাবী। হাফিযে হাদিস। কুরাইশ বংশের 'আদী গোত্রের সাহাবী। তার পিতা উমর ইবন খাত্তাবের ইসলাম গ্রহণকালে তার বয়স পাচঁ ছিল। মৃত্যু ৭৩/৭৪ হিজরীতে মক্কায় হিজরত করেন। বদরের যুদ্ধের সময়ে ১৩/১৪ বছর বয়স্ক ছিলেন। পিতার সাথে মদীনায় হিজরত করেন।
তিনি সরাসরি রাসুল (সা) থেকে বর্ণনার পাশাপাশি সাহাবা থেকেও বর্ণনা করেছেন। আবু বকর, উমর, উসমান, আলী, আয়িশা, হাফসা, যায়েদ ইবন সাবিত, আব্দুল্লাহ ইবন মাসউদ থেকেও বর্ণনা করেন।
এবং তার থেকে জাবির ইবন আব্দদুল্লাহ, ইবন আব্বাস, সারিম ইবন আব্দুল্লাহ ইবন আব্বাস, গোলাম নাফি হাদিস বর্ণনা করেন।
তার থেকে বর্ণনাকারী তাবেয়ীরা ও শিক্ষার্থীরা হলেন:
সাঈদ ইবন মুসাইয়িব,
আলকামা ইবন ওয়াক্কাস,
আবু আবদির রাহমান আন-নাহদী,
মাসরুক মাসুরুক,
জুবাইর ইবন নুফাইর,
আতা,
মুজাহিদ,
মুহাম্মদ ইবন সীরীন।
আশ-শাবী। [তিনি ইবন উমরের কাছে এক সাল বসেন তবে ইবন উমার তাকে শুধু একটা হাদিস বর্ণনা করেন।]
তার বর্ণিত মোট হাদিস ২৬৩০ টি। সহীহাইন ১৭৩ টি হাদিস বর্ণনা করেন। ৮১ টি বুখারি, ৩১ টি মুসলিম এককভাবে।