Nuayim ibn Salim

 


নো'য়াইম ইবনু সালেমকে হাফিয ইবনু হাজার এভাবেই "আল-লিসান" গ্রন্থে উল্লেখ করে বলেছেন: ইবনু কাত্তান বলেন: তাকে চেনা যায় না।

আমি আলবানী বলছি: তার নামে রদ-বদল করা হয়েছে। প্রকৃত পক্ষে দুর্বলতার ক্ষেত্রে তিনি প্রসিদ্ধ, মাতরূকুল হাদীছ। তার নাম ইয়াগনাম ইবনু সালেম।

আবূ হাতিম বলেন: তিনি দুর্বল। ইবনু হিব্বান বলেন: তিনি আনাস (১৯)-এর উপর হাদীছ জাল করতেন। ইবনু ইউনুস বলেন: তিনি আনাস (৯) হতে হাদীছ বর্ণনা করেছেন এবং মিথ্যা বলেছেন।

তার সূত্রে হাদীছটি দাইলামীও বর্ণনা করেছেন, যেমনভাবে সুয়ূতীর "আল্-হাবী" (২/২০২) এবং মানাবীর "ফাইযুল কাদীর" গ্রন্থে এসেছে। 


[End/আলবানী/যইফ২]