মুহাম্মাদ ইবনু ইসহাক (১৫০হি)
ইবন ইসহাক
পুরো নাম: মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার
জীবনকাল: ৮০-১৫০ হিজরি/
কর্ম: "সীরাহ নাবাউইয়্যা"-র লেখক
কুরাইশ বংশের মুত্তালিব গোত্রভুক্ত। তাদের মুক্ত দাস। মদিনার অধিবাসী।
আনাস বিন মালিক ও সাঈদ বিন মুসাইয়্যিব এর সাথে সাক্ষাৎ লাভ করেন মদীনায়।
উনার ইমাম মালেকের সাথে কনফ্লিক্ট ছিল। ইমাম মালেক তাকে মিথ্যুক ঘোষণা দেন। তিনিও মালেককে আক্রমণ করেছেন। এটা মূলত সমসাময়িক ব্যক্তিদের মধ্যকার দোষারোপ করা যা আল-জারহ ওয়াত তাদীল শাস্ত্রে কোন প্রভাবে ফেলবে না।
ইব্রাহিম ইবন সাদ [*] এবং সালেহ বিন কাইসান [*] — ইবন ইসহাক থেকে প্রচুর হাদিস বর্ননা করেন।
ইবন ইসহাকের হাদিস গ্রহণ করেন— সুফইয়ান, শুবা, ইবন উয়াইনা, দুই হাম্মাদ, ইবনুল মুবারাক, ইব্রাহিম ইবন সাদ।